টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে”

 

চট্রগ্রাম জেলা প্রতিনিধি মোঃ রুহুল আমিন: গতকাল রাত থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি যান চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটেছে। নগরীর আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি মোড়, ওআর নিজাম রোড, দুই নম্বর গেট, খাতুনগঞ্জ, চান্দগাঁও, বাকলিয়া এবং কর্ণফুলী সংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে পানি জমে যাওয়ায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেক সড়কে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়ে এবং কোথাও কোথাও সাময়িকভাবে বন্ধও হয়ে যায়।স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতেই অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দেওয়ায় ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং দৈনন্দিন কাজে বের হওয়া সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হয়েছে। এদিকে, আবহাওয়া অফিসের তথ্যমতে, মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে।নগরবাসী দ্রুত ও স্থায়ী জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *