বহেরা দারুণ উলুম আলিম মাদ্রাসায় সততা ষ্টোরের উদ্বোধন
আমিরুল সাতক্ষীরা:
বহেরা দারুণ উলুম আলিম মাদ্রাসা সততা ষ্টোরের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার ১৪ অক্টোবর সকাল ১১ টায় উক্ত মাদ্রাসার শ্রেণির কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিক আরো বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নির্বাহী সদস্য ও দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম আমিরুল ইসলাম আরও বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সভাপতি ওয়ালিদ হোসাইন অধ্যক্ষ দারুন উলুম আলিম মাদ্রাসা। প্রধান অতিথি তার বক্তব্য বলেন সমাজ থেকে চিরতরে দুর্নীতি প্রতিরোধ করার লক্ষ্যে আজকের এই সততা স্টোর উদ্বোধন করা হলো কারণ এখান থেকে সততা এবং নিষ্ঠার সাথে এই প্রতিষ্ঠান পরিচালিত হলে তোমাদের মধ্যেই দুর্নীতি প্রতিরোধ কমে যাবে এবং এখান থেকেই আগামী দিনের ভবিষ্যৎ গড়ে উঠবে তিনি আরো বলেন আমরা যদি সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধ করতে পারি তাহলে সমাজ আরো এগিয়ে যাবে।

