সুন্দরবনে বন বিভাগের গুলিতে জেলে নিহত
মো: আবু সাঈদ স্টাফ রিপোর্টার
সুন্দরবনের একদিকে জলদস্যু অন্যদিকে বনবিভাগ! জীবিকার তাগিদে এভাবেই জীবন দিতে হবে??
আজ ১৮/৫/২৫ তারিখে সুন্দরবনের কাঁকড়া ধরা এক অসহায় জেলে গাবুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম আকছেদ গাজীর ছেলে আমিনুর গাজীকে নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে বনবিভাগের অল টিম স্কয়াড।
সুন্দরবনের কোলঘেষে গাবুরা ইউনিয়নের অধিকাংশ মানুষ জীবিকা নির্বাহ করে নদীতে মাছ ধরে, কাকড়া ধরে আর মধু সংগ্রহ করে। যে মানুষ জীবিকার তাগিদে জীবন বাজি রেখে বনে যায়, তাকে এভাবে প্রাণ দিতে হবে কেন? বনের সম্পদ রক্ষা করার নামে সাধারণ জেলেদের উপর গুলি চালানো মানবিকতার চরম লঙ্ঘন।
মরহুম আমিনুর তাদের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি, তার উপর নির্ভর করে দরিদ্র পরিবারের সকল সদস্য৷ আজ তাদের প্রিয় মানুষটিকে হারালো, এর দায় কে নেবে?
এলাকাবাসী এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
