শ্যামনগরের খানপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার : মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ জোরদারের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খানপুর বাসস্ট্যান্ডে মাদক নির্মুল কমিটির উদ্যোগে এক মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. ফারুক হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও মহসিন কলেজের প্রভাষক সিদ্দিকুল ইসলাম বকুল। তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও কমিটির উপদেষ্টা মো. আবু সাঈদ, মো. আবু তালেব, আবদুল মতিন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জি. এম. ইয়াসিন আরাফাত, মোঃ রেজাউল ইসলাম, সাবেক ইউপি সদস্য মাওলানা আফসার উদ্দিন, আব্দুর রশিদ, হাবিবুর রহমান হাবিব, সিরাজুল ইসলাম বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে জনসাধারণের সহযোগিতা আরও জোরদার করা জরুরি। এ সময় উপস্থিত এলাকাবাসী মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *