সাতক্ষীরা সদরের গাভা হাসপাতালে নরমাল ডেলিভারিতে সাড়ে চার কেজি ওজনের বাচ্চা প্রসব।

জিয়াউর রহমান ঃ সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভা স্বাস্হ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ১৯/০৭/২০২৬(রবিবার) রাবেয়া বেগম (২৩) সাড়ে চার কেজি ওজনের বাচ্চা প্রসব করেছেন। জানা যায়- গাভা গ্রামের রায়হান হোসাইনের স্ত্রী রাবেয়া বেগম প্রেগন্যান্ট জনিত কারনে গাভা হাসপাতালের কর্মরত পরিবার কল্যান পরিদর্শিকা সামছুন্নাহারের শরণাপন্ন হন। কর্মরত ডাঃ সামছুন্নাহার তাকে ভাবে পরীক্ষা নিরিক্ষার করেন এবং সুপরামর্শ দেন। পরবর্তীতে প্রতিমাসে রাবেয়া বেগম গাভা হাসপাতালে এসে বিনা মূল্যে প্রয়োজনীয় চেক-আপ করাতে থাকেন। ১৯/০৭/২০২৬ তাং বেলা ৩-৩০ ঘটিকার সময় সিজারিয়ান ছাড়াই একটি পুত্র সন্তানের জন্ম দেয়। এ প্রসঙ্গে ডাঃ সামছুন্নাহার FWV বলেন- আমি তো এই হাসপাতালে ইতোপূর্বেও কয়েকটি নরমাল ডেলিভারি করেছি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছে। রাবেয়ার স্বামী রায়হান হোসাইন জানান- আমাদের গাভা হাসপাতালের পরিদর্শিকা সামছুন্নাহার, পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান, পরিবার পরিকল্পনা সহকারী রীমা খাতুন ও আয়া মায়াবিনী সবাই কাজের প্রতি আন্তরিক এবং কোনো টাকা পয়সা ছাড়াই আমার স্ত্রীর নরমাল ডেলিভারি করিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।মা ও বাচ্চা সুস্থ্য আছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *