জেলা প্রসাশক ফুটবল টুনামেন্টে আশাশুনি উপজেলা চ্যাম্পিয়ান

আব্দুর রহিম সরদার নিজস্ব প্রতিনিধি (সাতক্ষীরা):

সাতক্ষীরা জেলা প্রশাসক ফুটবল টুনামেন্টে এর ফাইনাল খেলা আজ বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা্ স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় অংশগ্রহন করেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা এবং কালিগঞ্জ উপজেলা। ফাইনাল খেলা দেখার জন্য উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রসাসক এবং সাতক্ষীরা ০২ নং আসনের সংসদ সদস্য নির্বাচনের অংশগ্রহন কারী বিএনপির আব্দুর রউফ সাহেব এছাড়া আরো ছিলেন জেলা কালেক্টরেট অফিসার ফাইজা আক্তার অনেশ্বা, বাংলাদেশের রেফারি তৈয়েব হোসেন বাবু, কন্ঠশিল্পী সোহাগ সহ আরো অনেকে। শক্তিশালী এই দুই দলের ফাইনাল খেলা দেখার জন্য সাতক্ষীরা জেলা বিভিন্ন এলাকার ফুটবল প্রেমী মানুষের ঢল নামে এতে সাতক্ষীরা ষ্টেডিয়াম সহ আশে পাশের বিল্ডিং, গাছে দর্শকে পরিপূর্ণ হয়ে  যায়। এসময় গাছের ডাল ভেঙ্গে পরে যেতে দেখা যায়। খেলায় প্রথম ১০ মিনিটের মাথায় আশাশুনি ১টি  গোল দিয়ে এগিয়ে যা্য় ।প্রথমঅর্ধে কালিগঞ্জ গোল পরিশোধ করতে ব্যর্থ হয় শেষ অর্ধে খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে কালিগঞ্জ উপজেলা ১ গোল দিয়ে গোল শোধ করে সমতা ফিরায় কালিগঞ্জ দলের ১০ নং জার্সির খেলোয়ার।খেলা চলাকালীন প্রচন্ড বৃষ্টি শুরু হয় তবুও কেনা দর্শক মাঠ থেকে জায়নি এবং এই সময় বিভিন্ন কালারের ছাতায় ছাতায় ষ্টেডিয়ামের মাঠ ভরে যায় এক অপরুপ সুন্দর ক্যানভাসে রুপ নেয় গোটা মাঠ। খেলায় সমতা ফিরে আসায় এবং নিদিষ্ট সময়ে আর কোন দল গোল না করতে পারায় খেলা ট্রাইবেকারে রুপ নেয় প্রথম ট্রাইবেকার শর্টে ১-০ গোলে আশাশুৃনি উপজেলা এগিয়ে যায় এবং প্রথম শর্টে কালিগঞ্জ উপজেলার শর্ট আশাশুনি উপজেলার গোলকিপার দক্ষতার সাথে ঠেকিয়ে দিয়ে এগিয়ে যায় পরবর্তী ৫টি শটে আশাশুনি গোল করায় ৫-৩ গোলে আশাশুনি জয়লাভ করে সাতক্ষীরা জেলা প্রশাসক ফুটবল টুনামেন্ট ২০২৬ চ্যাম্পিয়ান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *