৫ই আগষ্ট জুলাই গনঅভ্যুত্থান ও জুলাই স্মৃতিচারন বিষয়ক প্রস্তুতিমূলক সভা সম্পন্ন

 জিয়াউর রহমান ঃ সাতক্ষীরা সদর উপজেলার উত্তর ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার কর্তৃক ৫-ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই স্মৃতিচারণ বিষয়ক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ রা আগষ্ট শিক্ষক মিলনায়তন হলরুমে প্রধান শিক্ষক মানস কুমার বসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক ম, মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ন্যাশনাল প্রেস গণমাধ্যম মানবাধিকার সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আজিজুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের সহ সভাপতি সাংবাদিক জিয়াউর রহমান তার বক্তৃতায় জানান- ৫ ই আগষ্টে সরকারের বিধি অনুযায়ী বচ্চাদের রচনা প্রতিযোগিতা ও কবিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হবে। এই প্রস্তুতি সভায় ২৬ আগষ্ট ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালনের বিষয়টি নিয়েও আলোচনা করা হয়। এসময় বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাইদুল ইসলাম সহ সভাপতি মোঃ জিয়াউর রহমান বিদ্যুৎসাহী সদস্য মাস্টার প্রদীপ কুমার ঘোষ অভিভাবক সদস্য মোঃ শফিকুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষক শিক্ষিকা সকলেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *