ব্লিস হসপিতালে অগ্নিকান্ড, সকলে সুরক্ষিত

নিজস্ব প্রতিনিধি মোঃ শিমুল হোসেন ঃ সাতক্ষীরা জেলায় অবস্থিত সুনামধন্য ব্লিস হসপিতালে ৪ই আগষ্ট ২০২৬ তারিখে আনুমানিক সকাল ১১ সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। হসপিতালে আন্ডারগ্রাউন্ডে এই আগুনের সূত্রপাত  বলে জানা যায় সকাল ১১টার সময় হঠাৎ অক্সিজেন কাউন্টার যা ভবনের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত সেখানে অক্সিজেন লীগ হয়ে আগুন লাগে এবং খুবই দ্রুত তা দাবানলের মতো ছড়িয়ে পরে। এ সময় আগুনের ধোঁয়াই কিছুই দেখা যাচ্ছিল না এবং অক্সিজেন ও পাওয়া যাচ্ছিল না আগুনের তৃীবতা ভয়াভয় রুপ ধারন করে এবং সম্পূর্ন হাসপাতালে ধোঁয়াই ছেয়ে যায়। হসপিতালের রুগীদের অতি দ্রুত হসপিতাল কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতায় হসপিতাল থেকে বের করে সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে, সাতক্ষীরা সদর হাসপাতালে এবং বিভিন্ন ক্লিনিকে পাঠিয়ে দেওয়া হয় যার কারনে কোন হতহতের ঘটনা ঘটে নাই। দ্রুত সেখানে ফায়ার সাভিস কর্মকর্তারা উপস্থিত হয় এবং আগুন নিভানোর জন্য কাজ শুরু করে দেয় সাতক্ষীরার পুলিশ সুপার মহোদয় নিজে উপস্থিত থেকে তার পুলিশ বাহিনিকে ঘটনাস্থলে বিভিন্ন ভাবে আগুন নিভানে থেকে শুরু করে আহত রুগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এছাড়া আনসার ব্যাটিলিয়ান দল, রেডক্রিসেন্ট এর টিম বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সকলে পাশে দাঁড়ায়। ঘটনাস্থলে গিয়ে সরজমিনে দেখা যায় উৎসুক জনতার ভিড়ের কারনে রুগী স্থানান্তর সহ আগুন নিভানোর কাজে বিঘœ ঘটে রাস্তায় ব্লক হয়ে যায়। ফায়ার সার্ভিসের কিছু সাহসী সদস্য আগুন নিভাতে গিয়ে মারাক্তক ভাবে আহত হয় তাৎক্ষনিক ভাবে তাদের কে পানি দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ্য করা হয়। ভয়াভয় আগুনের শিখা ১ম তলায় পর্যন্ত ছড়িয়ে পড়লে আতৎকে সকলে দিক বেদিক ছুটটে থাকে ফায়ারসার্ভিস সদস্যরা তাদের অজ্ঞিগতাকে কাজে লাগিয়ে দুপুর ৩টার সময় আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হন। কিছুদিন আগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের সুত্রপাত হয় এবার হলো ব্লিস হসপিতালে পরপর এ আগুনের ধরাকে নিয়ে গুঞ্জব শুনা যায় আগুন কি এমনি এমটি লেগেছে নাকি এর মধ্যে কোন রহস্য লুকিয়ে আছে। পুলিশ সুপার মহোদয় বলেছেন অতি শীগ্র এই অগ্নিকান্ডের আসল রহস্য তদন্ত করে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *