সাইস গেট নির্মাণের দাবিতে প্রস্তুতি সভা
আমিরুল সাতক্ষীরা প্রতিনিধি ঃ
সাতক্ষীরা দেবহাটা কুলিয়া লাবণ্যবতী নদী ও কাটাখালী খালের সংযোগস্খলে সুইস গেট নিমার্নের দাবী জানিয়ে মানববন্দন ও সমাবেশ বাস্তবায়ন নিয়ে ফেয়ার মিশনের প্রস্তুতি সভা
দেবহাটা প্রতিবেদক সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কুলিয়া শ্রীরামপুর মধ্যবর্তী লাবণ্যবর্তী নদী ও কাটাখালী খালের সংযোগস্থলে একটি ৪ ভেল্ট সূইচ গেট নির্মানে গত ১২মে ২০২৫ইং সালে তৎকালীন তত্বাধায়ক সরকার প্রকল্পটি ৮কোটি ৬৩ লক্ষ ২৩ হাজার ৯শত টাকায় অনুমোদন করেন। ১৬মাস অতিবাহিত হলেও প্রকল্পটি এখনও পর্যন্ত আলোর মুখ দেখিনি। সুইচগেটটি দ্রুত নির্মানের দাবিতে দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহি সেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশন আগামী ২৯ আগষ্ট . শনিবার, বিকাল ৫টায় কুলিয়া ৪ রাস্তার মুখে মানববন্ধন সমাবেশের ডাক দিয়েছে। এই মানব বন্ধন ও সমাবেশ বাস্তাবয়নের জন্য আজ ২৫ আগষ্ট, বিকাল ৫টায় কুলিয়ায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ফেয়ার মিশন কুলিয়া শাখার সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেনে ফেয়ার মিশনের পরিচারক আঃ কাদের মহিউদ্দীন. বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেয়ার মিশনের সভাপিত প্রফেসর ইউসুফ বিপ্লব, ফেয়ার মিশনের সহ সভাপতি প্রফেসর রাজু আহম্মেদ, ফেয়ার মিশনের সাংঠনিক সম্পাদক এস এম মজনুর রহমান, কার্য্যনির্বাহী সদস্য ডাঃ আমিরুল ইসলাম. কার্য্যনির্বাহী আল মামুন সহ ফেয়ার মিশন কুলিয়ার ৭টি শাখা/ইউনিটের সভাপতি বৃন্দ। প্রস্তুতি সভার পরিচালনা করেন ফেয়ার মিশন কুলিয়া শাখার সাধারন সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ লাল্টু, দেবহাটাে উপজেলা ও সাতক্ষীরা সদর উপজেলার হাজার হাজার হেক্টর জমির পানি নিষ্কাশন ও বন্যা নিয়ন্ত্রনের জন্য এই গেটটি মুখ্য ভুমিকা পালন করবে।

