বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচে তীব্র গরমের ঝুঁকি, বিজ্ঞানীদের সতর্কতা

দৈনিক সত্যছায়া ডেক্সঃ ২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে নতুন এক শঙ্কার কথা জানালেন জলবায়ু গবেষকেরা। তাদের সতর্কবার্তা বলছে, উত্তর আমেরিকাজুড়ে বাড়তে থাকা তাপমাত্রার কারণে আগামী বিশ্বকাপের প্রতি চার ম্যাচের একটি হতে পারে বিপজ্জনক গরমের মধ্যে। এমনকি ফাইনালও ‘বাতিল পর্যায়ের’ তাপঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিয়ে ১৬টি স্টেডিয়ামে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগেই অতিরিক্ত গরমের বিষয়টি মাথায় রেখে ম্যাচের প্রতি অর্ধে ‘কুলিং ব্রেক’ বাধ্যতামূলক করেছে ফিফা।

জলবায়ুবিষয়ক গবেষণা নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের বিশ্লেষণে বলা হয়েছে, ১০৪ ম্যাচের মধ্যে অন্তত ২৬টি ম্যাচে ‘ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার’ বা ডাব্লিউবিজিটি ২৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এই সূচক শুধু তাপমাত্রা নয়, আর্দ্রতা, সূর্যের তাপ ও বাতাসের প্রভাব মিলিয়ে মানুষের শরীর কতটা ঠান্ডা থাকতে পারছে, সেটিও পরিমাপ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *