ফেয়ার মিশন সাংবাদিক ফোরাম কার্য নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
আমিরুল সাতক্ষীরা ঃ ফেয়ার মিশন সাংবাদিক ফোরাম কার্য নির্বাহী পরিষদের প্রথম সভা দেবহাটার পারুলিয়াস্হ অফিসে ১৫ আগষ্ট শনিবার সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয়। সভাপতি ফারুক মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল কাদের মহিউদ্দিনের সঞ্চালোনায় বক্তব্য রাখেন মেয়ার মিশনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি অধ্যাপক ইউসুফ বিপ্লব, সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি অধ্যাপক রাজু আহমেদ, সহসভাপতি সোহারাব হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এম মজনুর রহমান,ক্রীড়া সম্পাদক রুহুল আমিন, সাহিত্য সম্পাদক রুহুল আমিন, প্রচার সম্পাদক মহিউদ্দিন আহমেদ লাল্টু,সদস্য আব্দুল রশিদ ও আবুল হাসান।সভায় ফেয়ার মিশনের সাংবাদিক ফোরামকে গতিশীল করতে বিভিন্ন গঠনমূলক সিদ্ধান্ত গৃহিত হয়।

