চলে গেলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু।
আমিরুল সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,প্রাক্তন ছাত্রনেতা নেতা, বিশিষ্ট সমাজসেবক, মোশারাফ হোসেন মশু গতকাল শনিবার ১৫ আগষ্ট ভোর ৪.৫০ মিনিটে সাতক্ষীরা ইটাগাছা নিজ বাসভবনে হৃদযন্ত্র ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করেন।ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাইহি রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি ১৯৭১ সালে দেশমাতৃকার টানে রনাঙ্গনে সম্মুখ সমরে পারুলিয়া আশাশুনি পাইকগাছায়, হানাদার বাহিনীর বিরুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর মৃত্যুতে তাঁর সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।বিকাল ৪.০০ টায় তার নিজ বাসবভনে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা এর নেতৃত্বে দেবহাটা থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।পরে বিকাল ৫.৩০ মিনিটে মাঝ পারুলিয়া ইদগাহ ময়দানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।উক্ত জানাজা নামাজে ইমামতি ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার,এছাড়া অন্যান্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী মোল্যা, বীর মুক্তিযোদ্ধা মাবুদ গাজী, সাতক্ষীরা জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী,জামায়াত ইসলাম বাংলাদেশের দেবহাটা উপজেলা আমীর মাওলানা অলিউল ইসলাম,২ নং পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ও মরহুমের জেষ্ঠ্য পুত্র বিপুল। জানাজা নামাজটি উপস্থাপনা করেন ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মোঃ রাজু আহমেদ।জানাজা শেষে মরহুমকে পারুলিয়া সরদার বাড়ী তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

