দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম নুরইসলাম’র স্মরণ সভা
আমিরুল সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার সংবাদপত্র জগতের প্রবীন ব্যাক্তিত্ব সাতক্ষীরার জনপ্রিয় পত্রিকা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম নুর ইসলাম’র স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার ৪ সেপ্টেম্বর বিকাল ৪ টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন দেবহাটা পাবলিক লাইব্রেরি হলরুমে উক্ত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল এর সঞ্চালনায় স্মরণ সভায় স্বাগতম বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ বারী, দেবহাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এমদাদুল হক, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, সাধারণ সম্পাদক হাসান সরাফী, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ্যাডঃ জাহাঙ্গীর কবির বাবু, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, অধ্যাপক আব্দুল্লাহ সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক অধ্যাপক রাজু আহমেদ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন ও সাংবাদিক উত্তম কুমার।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ সভাপতি সুমন পারভেজ বাবু ও প্রভাষক সুজন ঘোষ দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপ্পী ফহরাদ হোসেন সবুজ, দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি কবি শেখ হাবিবুল বাশার, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও রিপোর্টার্স

