সাতক্ষীরা শ্যামনগরে এক কৃষকের বজ্রাপাতে মৃত্যু
শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি আবু সা্ঈদঃ সকালে শ্যামনগরের এক কৃষক নিজ জমিতে ধান রোপনের সময় বজ্রাপাতে মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান,বুধবার ভোর সাড়ে ৬টার দিকে শ্যামনগরের চরারচক গ্রামের মৃত্যু আহাদ আলী গাজীর ছেলে লুৎফর রহমান (৬২)নিজ জমিতে ধান রোপনের সময় বৃষ্টি আসলে বজ্রাপাত হয় এবং আহাদ আলীর শরীরে পড়লে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। বৃদ্ধা আহাদ আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে।

