জেলা সাহিত্য পরিষদের আয়োজনে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব পালন

দৈনিক সত্যছায়া ডেক্সঃ সাতক্ষীরা সাহিত্যাঙ্গনকে উত্তরোত্তর আরো সমৃদ্ধশালী করার প্রয়াসে জেলা সাহিত্য পরিষদের আয়োজনে ঋতূভিত্তিক সাহিত্যানুষ্টানের ধারাবাহিকতায় গতকাল ১০ আগষ্ট সোমবার বিকাল ৪ টায় তুফান কনভেনশন সেন্টারের মেঘনা হল মিলনায়তনে বর্ষাকালীন সাহিত্যনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা সাহিত্য পরিষদের সভাপতি মোঃ শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রফেসর আবু নসর, প্রফেসর আব্দুল হামিদ, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, ডাঃ মুফতি আক্তারুজ্জামান, মোঃ জাহাঙ্গীর হোসেন, এস,এম নাজমুল হাসান, আব্দুর রব, ম. জামান। এছাড়া বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের পল্টু বাসার, মোঃ মঞ্জুরুল হক, ডাঃ জি,এম হুমায়ন কবির, নূর মোহাম্মদ পাড়, আব্দুর রব ওয়ার্ছী, অধ্যক্ষ রেজাউল করিম, মনিরুজ্জামান মুন্না, নাজমুল হাসান, সালেহা আক্তার, রফিকুল বারী, গাজী মনির, নুর জাহান, খাইরুল বাসার, ইকবাল হোসেন, আবু সিদ্দিক, সিদরাতুল মুনতাহা, রেবেকা সুলতানা, আসিফুল আলম, মোঃ ইউসুফ আলী, আবু কাওছার, আলী সোহরব, জি,এম মুজিবুর রহমান, কামরুন নাহার, আবু বকর, শিরিন সাদী, মোঃ জাহিদুল ইসলাম, গুলশান আরা, আব্দুল ওহাব আজাদ, মাওলা আঃ মজিদ, দিলরুবা, আবু আফফান রোজবাবু, সালাহ উদ্দীন, আবু তালেব আজাদ, জাহাঙ্গীর হোসেন, আলমগীর টিটু, ফারহান ফাহিম, তাসনীম রাইসা, উত্তম বাউল, হিরা, নাসরীন নাজরানা বেবী, আবু সাঈদ, আসাফুর রহমান, শাহাজান সাজু, ইসমাঈল হোসেন প্রমুখ। অনুষ্ঠান্তে লেখা পাঠ, আবৃত্তি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম. জামান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *