দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা 

আমিরুল সাতক্ষীরা  প্রতিনিধি ঃ  দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ক্যাপ্টেন শাহজাহান মাস্টার সমাজ কল্যান সংস্থার আয়োজনে দেবহাটার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শুক্রবার ৩১ জুলাই বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে আগামী ৮ আগস্ট শনিবার সকাল থেকে কুরআন শরীফ খতম,মাজার জিয়ারত, আলোচনা সভা ও তাবারুক বিতরণ এর মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের সহধর্মিণী মিসেস রাবেয়া শাহজাহান।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল ফজল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন মোফা, সাবেক শিক্ষক আফছার আলী, কলারোয়ার কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের বড় পুত্র সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, পুত্র ব্যাংকার শাহিন মোকলেছুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কার্য্যনির্বাহী সদস্য রশিদুল আলম, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর কবির পল্টু, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *