বাগেরহাট এ্যাডভোকেট নিজামউদ্দীন শান্ত,র হত্যাকারীর গ্রেফতারের দাবিতে সাতক্ষীরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর বিক্ষোভ সমাবেশ

আব্দুল্লাহ (স্টাফ রির্পোটার, সাতক্ষীরা): আজ ২৯ জুলাই ২০২৬, সকাল ১০.০০ টায়, সাতক্ষীরা জর্জকোট শহীদ মিনারের  সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিট এর সভাপতি ও নেতৃবৃন্দ বাগেরহাট আইনজীবী সদস্য এ্যাডভোকেট নিজামউদ্দীন শান্ত’র (এপিপি) হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন। উপস্থিত নেতৃবৃন্দরা অতি দ্রুত হত্যাকারিকে গ্রেফতার সহ কঠোর শাস্তির জন্য দাবি কারেন তারা বলেন এভাবে যদি আইনজীবীদের জীবনের নিরাপত্তা না থাকে তবে সাধারণ জনগণের কি হবে। এছাড়া তারা আরো বলেন সাতক্ষীরা জেলায় আওয়ামীলীগ অনেক নেতারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে যাদের নামে হত্যা সহ অনেক মামলা আছে কিন্তু তাদেরকে কেউ গ্রেফতার করছে না । সেই সব নেতাদের ও গ্রেফতারের দাবি জানানো হয়।সমাবেশে আহবায়ক এ্যাড. আকবর আলী বলেন গোপালগঞ্জ শিক্ষাজীবি আইনজীবি সাবিয়া আক্তারকে অবৈধ্য ভাবে অপমান করেছে সেই বিচারপতি সুরুজ মিয়াকে অপসরন ও পদত্যাগের দাবি করেন , বাগেরহাটের আইনজীবী রাজনৈতিক প্রতিহিসার বলি বলে উল্লেখ করেন এবং এই হত্যাকারীর দ্রুত বিচার দাবী করা হয়। উক্ত সমাবেশে সাতক্ষীরার সকল আইনজীবী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *