দক্ষিণ ফিংড়ী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত।

জিয়াউর রহমান ঃ সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ ফিংড়ী কেন্দ্রীয় জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়েছে। বুধবার (২৬/০৮/২০২৬)আসর নামাজের পর থেকে এলাকায় কচিকাচা ছেলেমেয়েদের নিয়ে কোরআন,হামদ,নাত ইসলামীক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাওলানা মোহাম্মদ মুনসুর আলীর পরিচালনায় তিনজন বিচক্ষণ জুরিবোর্ড এর সমন্বয়ে ৫৪ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশেগ্রহন করে। এবিসি তিনটি গ্রুপের ১৮ জন প্রতিযোগীকে ১ম,২য়,৩য় পুরষ্কারে পুরুষ্কৃত করা হয়। প্রসঙ্গত, ঈশার নামাজের পর থেকে মাওলানা জুম্মান আলীর সাভাপতিত্বে ঈদে মিলাদুন্নবী(সাঃ) মূল আলোচনা ও মিলাদের অনুষ্ঠান শুরু হয়।প্রধান মেহমান ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন – ফিংড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলার নায়েবে আমীর আলহাজ্ব মাষ্টার হাবিবুর রহমান। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহিনুর রহমান। এসময় বক্তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন বৃত্তান্ত আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *