সাতক্ষীরার কৃতি সন্তান”মাসুদ”এমবিবিএস পাশ করেছে।

 

জিয়াউর রহমান

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভা গ্রামের মরহুম মিজানুর রহমানের পুত্র জি এম মাসউদুর রহমান(মাসুদ) এমবিবিএস ফাইনাল পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়েছে। তিনি ২০১২ সালে সাতক্ষীরা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা থেকে ৩০ পারা কোরআন হেফজ্ করেন।২০১৮ সালে জাবাল-ই নূর ক্যাডেট মাদ্রাসা থেকে দাখিলে গোল্ডেন এ প্লাস ও ২০২০ সালে তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে আলিমে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হন। আজ সিলেট ওসমানিয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়েছেন। তিনি আলহাজ্ব মোঃ হানিফ আলী গাজীর পোতাছেলে(পৌত্র) ও সাতক্ষীরা আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি জিয়াউর রহমানের ভাইপো। তিনি বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং সকলের নিকট দোয়াপ্রার্থী।জি এম মাসউদুর রহমান (মাসুদ) এর এই কৃতিত্বে তাকে শুভেচ্ছা জানিয়েছে দৈনিক সত্যছায়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ খাইরুল বাসার, নির্বাহী সম্পাদক শাহারিয়ার আজাদ, ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাসানুজ্জামান সহ পত্রিকার সকল সদস্যবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *