সাতক্ষীরা নোঙ্গর একাডেমীতে সমাজসেবা অফিসারের পরিদর্শন

আব্দুল্লাহ স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা): সাতক্ষীরা জেলার প্রাণকেন্দ্র লাবনীমোড়স্থ নোঙ্গর একাডেমী অফিস কার্যলয়ে আজ ২৫ আগষ্ট ২০২৬ মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিটে সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তর অফিসের অফিসার নোঙ্গর একাডেমী পরিদর্শন করেন এবং নোঙর একাডেমীর কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময় সভা করেন । সংগঠনের সভাপতি মোঃ নাজমুল হাসান এর নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোঃ খাইরুল বাসার, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন এবং আরো উপস্থিত ছিলেন তাইজুল ইসলাম সহ আরো অনেকে । সভায় জানা যায় সংগঠনের সকলের সম্মতিতে সমাজসেবা মূলক মানবিক কাজ করার জন্য সমাজসেবা অধিদপ্তরে কর্তৃক লাইসেন্স এর জন্য আবেদন করা হয় তারই ধারাবাহিতায় এই সভা ও পরিদর্শন হয়। সমাজসেবা অফিসার বলেন এটা একটি মহৎ উদ্দোগ এবং সামাজিক কাজ এ কাজের জন্য সরকার কাউকে কোন প্রকার সহযোগিতা করে না সংগঠন নিজ খরচে মানুষের উপকারের স্বার্থে এই সব উদ্যোগ নিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় নোঙ্গর এর এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানায় এবং সকলের সাথে পরিচয় হয়ে অফিস পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *