নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এর সাথে জেলা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা।

সত্যছায়া ডেক্সঃ  সকাল ১০টায় নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ তাজুল ইসলামের সাথে জেলা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমগ্র সাতক্ষীরার সাহিত্য-সংস্কৃতির সমৃদ্ধি ও উত্তরোত্তর আরো ত্বরান্বিত এবং গতিশীল করার জন্য সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। এনডিসি বিগত দিনে যে অপসাহিত্য চর্চা হয়েছে তা থেকে বেরিয়ে এসে সুস্থ্য সাহিত্য চর্চার ধারাবাহিকতা অব্যহত রাখার উদ্যত্ত আহবান জানান। জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম. জামান বলেন সাতক্ষীরার সাহিত্য অঙ্গনকে বেগবান ও গতিশীল করার জন্য সাহিত্যের মৌলিক কাজগুলো আমরা করে যাচ্ছি। আর সকলকে নিয়ে আমাদের নিরলস এই কাজ অব্যহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। গুরুত্বর্পূণ এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা সাহিত্য পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর আবু নসর, জেলা সাহিত্য পরিষদের সভাপতি মোঃ শহীদুর রহমান, সহ-সভাপতি আব্দুর রব ওয়ার্ছী, সাধারণ সম্পাদক ম. জামান, সমাজকল্যাণ সম্পাদক এস,এম নাজমুল হাসান, সহ-প্রচার সম্পাদক মোঃ আসিফুল আলম, কার্যনির্বাহী সদস্য কে,বি সুমন প্রমুখ। মতবিনিময় সভায় জেলা সাহিত্য পরিষদের যাবতীয় কার্যক্রম সম্পকে অবহিত করা হলে তিনি উল্লেখিত কাজের ভূয়সি প্রশংসা করেন এবং কাজের ধারাবাহিকতা অব্যহত রাখার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *