সদরের ফিংড়ী’তে ম্যাপ অনুযায়ী রাস্তা নির্মাণ না করে মালিকানাধীন জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ।

 জিয়াউর রহমান ঃ সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে প্রকৃত ম্যাপের নকশা অনুযায়ী সরকারি রাস্তা নির্মাণ না করে মালিকানাধীন জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়- ১৪ নং ফিংড়ী ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের পরিতোষের মিল থেকে গ্রীন পার্ক পর্যন্ত ইটের রাস্তাটি প্রশস্তকরন এবং পিচের রাস্তায় রুপান্তরের কাজ চলছে। নির্মান কাজ চলমান রাস্তাটির পথিমধ্যে প্রতিবন্ধী আসমানী বেগম(৬০) ওরফে আসমা খাতুনের ১২ শতক জমির মধ্যে ৬ শতক জমির উপর দিয়ে রাস্তা তৈরীর কাজ চলছে। ইতিমধ্যে আসমানী বেগম বাদি হয়ে সাতক্ষীরা জজ কোর্টে একটি দেওয়ানী মামলা দায়ের করেন। যার নং-৭৭৯ তাং-২০/০৪/২০২৩। তার জমির বি আর এস দাগ নং- ৩৩৬৬।অপরদিকে রাস্তার দাগ নং-২২৩৮। তিনি আরও বলেন – আমার জমি থেকে আনিসুর রহমানের পুত্র তৈয়েবুর রহমান(৫৪) ও মোবারক সরদারের পুত্র সোহাগ সরদার(৫০)জোর পূর্রক আনুমানিক এক লক্ষ কুড়ি হাজার টাকার গাছ গাছালি কর্তন করেছে।গাছ কেন কেটেছে জানতে গেলে তৈয়ব ও সোহাগ আমার এবং আমার ছেলে শুকুর আলী কে কেটে রাস্তায় ফেলে রাখবে বলে হুমকি দেয়। আমি এব্যপারে আদালতে মামলা দায়ের করি (ভূমি প্রতিরোধও প্রতিকার আইন) যার সি আর মামলা নং ৮১০ তারিখ – ০৬/০৭/ ২০২৬ এ প্রসঙ্গে আসমানী বেগম আরও বলেন রাস্তা আমার জমি থেকে উঠিয়ে সরকারি রাস্তার প্রকৃত দাগের উপর দিয়ে করার জন্য আমি বিভাগীয় কমিশনারের দপ্তরে আবেদন করলে উনি সাতক্ষীরার ডিসি বরাবর ০৫,৪৪,০০০০,০০২,০৭,০০৩,২২২০১ নং স্মারকে ফরওয়ার্ডিং করেন।তারপর সহকারী ভূমি কর্মকর্তা(নায়েব) আমার পক্ষে অর্থাৎ রাস্তার দাগ নম্বরের উপর দিয়ে রাস্তা তৈরীর প্রতিবেদন সহকারী কমিশনার(এ সি ল্যান্ড) এর বরাবর দাখিল করেন।প্রসঙ্গতঃ প্রকৃত ম্যাপ অনুযায়ী রাস্তা নির্মাণ হলে তৈয়ব ও সোহাগ হোসেনের দখলকৃত জমির উপর দিয়ে হবে এজন্য তারা আমার এবং ছেলের খুন জখম ও প্রাণনাশের হুমকি প্রদর্শন সহ কয়েকটি মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করছে। এব্যপারে সোহাগ হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন – প্রকৃত দাগের উপর দিয়ে রাস্তা নির্মাণ হলে আমার কোনো আপত্তি নাই। এ বিষয়ে ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লূতফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং ম্যাপ অনুযায়ী রাস্তা নির্মাণের জন্য ডিসি মহোদয় বরাবর আবেদনে সুপারিশ করেছেন। প্রতিবন্ধী আসমা বেগম জেলা প্রশাসক ও যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ এবং সঠিক তদন্ত পূর্বক প্রকৃত ম্যাপ অনুযায়ী রাস্তা নির্মাণ করার আকুল আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *