মাদক বিরোধী র্যালী ও সমাবেশ
আমিরুল সাতক্ষীরা প্রতিনিধি : আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে দেবহাটায় মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(২৬ জুন) শুক্রবার বিকাল ৩ টায় দেবহাটা উপজেলা জামাতের যুব ও ক্রীয়া বিভাগের আয়োজনে পারুলিয়া বাস স্টেশন থেকে একটি মটর সাইকেল র্যালী শুরু হয়, র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পারুলিয়া বাস স্টেশনে এসে শেষ হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত সমাবেশে দেবহাটা উপজেলা যুব ও ক্রীয়া বিভাগের সভাপতি মাওলানা আনারুল ইসলামের সভাপতিত্বে ও যুব ও ক্রীয়া বিভাগের সেক্রেটারী মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি সাতক্ষীরা জেলা জামাতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান মুকুল, জেলা জামাতের কর্ম পরিষদ সদস্য নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা জামাতের আমির মাওলানা ওলিউল্লাহ, উপজেলা জামতের সেক্রেটারী ইমদাদুল হক,উপজেলা জমাতের কর্ম পরিষদ সদস্য মাওলানা দেলওয়ার হোসেন, জিয়াউর রহমান জিয়া, কুলিয়া ইউনিয়ন জামাতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা রুহুল আমিন, কুলিয়া ইউনিয়ন জামাতের সেক্রেটারি মাওলানা সাদিকুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন জামাতের সেক্রেটারি রফিকুল ইসলাম, সখিপুর ইউনিয়ন জামাতের সেক্রেটারি আফসার আলী, দেবহাটা সদর ইউনিয়ন জামাতের সেক্রেটারী আব্দুর রাজ্জাক প্রমুখ।

