ফ্যামিলি কার্ডর সুপার ভাইজারের দায়িত্ব পেলেন মোঃ আবুল হাসান।
জিয়াউর রহমান
সাতক্ষীরা সদর উপজেলার ১৪ নং ফিংড়ী ইউনিয়নের ফ্যামিলি কার্ডের সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন মো: আবুল হাসান। সরকারি ভাতার যেকোন একটি কার্ড শুধুই একটি কার্ড বা পরিচয়পত্র নয় সেটি যেন একটি পরিবারের অন্ধকারের আশার প্রদীপ ও ভবিষ্যতের প্রতিচ্ছবি। স্বচ্ছতা ও নির্ভুলতার সাথে এই তালিকা প্রণয়নের কাজ এগিয়ে নিতে আবুল হাসান বদ্ধপরিকর, সেই লক্ষ্যে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি -বেসরকারি সুযোগ – সুবিধা দেওয়ার লক্ষ্যে এই তথ্য সংগ্রহের উৎস নেওয়া হয়েছে। পুরো কার্যক্রমটি সুষ্ঠু, সুন্দর ও নির্ভুলভাবে সম্পন্ন করতে এলাকার সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আবুল হাসান এলাকাবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, তথ্য সংগ্রহের সময় প্রয়োজনীয় কাগজপত্র ও সঠিক তথ্য দিয়ে যেন সবাই সহযোগিতা করেন। এ বিষয়ে মোঃ আবুল হাসান বলেন- ওয়ার্ড পর্যায়ে আমার তথ্য সংগ্রহকারীরা কারো বাড়িতে গেলে তারা জানাচ্ছে পরিবার প্রধান বাড়িতে নাই অথবা শিশুদের ডিজিটাল জন্মসনদ নাই।আবার কোন কোন বাড়ীতে আমাদের ব্যবহৃত ট্যাপে নেট পাচ্ছেনা। এজন্য কাজ করতে বিঘ্ন ঘটায় বিলম্বিত হচ্ছে। সচেতন মহলেরও প্রত্যাশা, এলাকাবাসী সঠিক ও নির্ভুল তথ্য প্রদানের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজ সমাপ্ত হোক এবং প্রতিটি যোগ্য পরিবার যেন ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হয় এটাই দাবী ফিংড়ী ইউনিয়নের সচেতন মহলের।

