দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান দুই মামলায় কারাগারে
আমিরুল সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার দেবহাটায় বিএনপি কর্মী আব্দুর রউফকে গুলি করে পঙ্গু করা এবং আনারুল ইসলামকে হত্যার অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. মুজিবর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার সাতক্ষীরার ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল এই আদেশ দেন। মো. মুজিবর রহমান (৭৫) দেবহাটা উপজেলার সাংবাড়িয়া গ্রামের মাদার আলীর ছেলে।
২০১৩ সালের ১৬ ডিসেম্বর ভোরে দেবহাটার দক্ষিণ পারুলিয়ার বিএনপি কর্মী আব্দুর রউফকে বাড়ি থেকে তুলে নিয়ে সখীপুর কলেজ মাঠে ডান পায়ে গুলি করা হয়। পরবর্তীতে তার একটি পা কেটে বাদ দিতে হয়। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই ২০২৪ সালের ১৭ অক্টোবর প্রধান আসামি মুজিবর রহমানসহ ৪৫ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন।
২০১৪ সালের ১৪ জানুয়ারি সকালে দক্ষিণ নাংলা গ্রামের আনারুল ইসলামকে ঘের থেকে তুলে নিয়ে গুলি করে হত্যার পরদিন তার লাশ সদর হাসপাতালে পাওয়া যায়। ২০২৪ সালের ২২ আগস্ট নিহতের ভাই রবিউল ইসলাম বাদী হয়ে মুজিবর রহমানসহ ৫৪ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে মামলা দুটি দেবহাটা থানায় রেকর্ড করা হয়।
এর আগে উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে আজ সোমবার সাতক্ষীরার ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন মুজিবর রহমান। উভয়পক্ষের শুনানির পর বিচারক বিলাস মণ্ডল তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুনানিতে আসামি পক্ষে অংশ নেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাড. মিজানুর রহমান পিন্টু, অ্যাড. অজয় সরকার ও অ্যাড. ওসমা

