গাবুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা হাবিবুল্লাহ আল মামুনের

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:আজিজুল ইসলাম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২নং গাবুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সমাজসেবক ও সংগঠক হাবিবুল্লাহ আল মামুন এম,এস,এস।
তিনি নির্বাচনে এলাকার মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে তিনি ওয়ার্ডবাসীর পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
হাবিবুল্লাহ আল মামুন বর্তমানে ফরহাদ কামারুন স্মৃতি গণগ্রন্থাগারের সভাপতি, সাউদার্ন চ্যারিটি যুব ফাউন্ডেশনের সভাপতি, স্টুডেন্ট কেয়ার সোসাইটি (এসসিএস)-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাতক্ষীরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সভাপতি (ছাত্র কমিটি), মানারশ্বর শারক ইন্টারন্যাশনাল মাদরাসা, উত্তরা, ঢাকার সাবেক জেনারেল শিক্ষক এবং শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নিজের সামাজিক ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ১নং ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন হাবিবুল্লাহ আল মামুন। তিনি বলেন, এলাকার মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে জনগণের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করবেন।
আসন্ন নির্বাচনকে ঘিরে তার প্রার্থী হওয়ার ঘোষণায় স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে। এখন ভোটারদের দোয়া ও সমর্থন পাওয়ার প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *