সাতক্ষীরার ফিংড়ী’তে আট দলীয় ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত

 জিয়াউর রহমান ঃ সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী বাজারস্ত সাতক্ষীরা আঞ্চলিক প্রেস ক্লাব সংলগ্ন মার্কেটে আট দলীয় ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২৪ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় একতা সংঘের আয়োজনে মাদক কে না বলি খেলা কে হ্যঁা বলি শ্লোগান প্রত্যয় ব্যাক্ত করে সাবেক চেয়ারম্যান মোঃ সামছুর রহমান আট দলীয় ক্যারাম খেলা উদ্বোধন করেন। সাতক্ষীরা আঞ্চলিক প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ আলামিন রোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক গোলাম কিবরিয়া শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মনিরুল ইসলাম, ব্যবসায়ী নাসিরুদ্দিন তুহিন, ফিংড়ী ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসান, ফিংড়ী ইউনিয়নের আনসার ভিডিপির সহ কমান্ডার শুকুর আলী, তরিকুল ইসলাম, খালিদ হাসান প্রমূখ। খেলায় জাহাঙ্গীর ও রনীর নিকট থেকে বিজয় ছিনিয়ে নিয়ে বিজয়ী হন মিজান ও বাবু।বিজয়ী খেলোয়াড়দের চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সাতক্ষীরা আঞ্চলিক প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউর রহমান। শত-শত ক্যারাম প্রেমী দর্শকবৃন্দ খেলাটি উপভোগ করেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *