সাতক্ষীরা সদরের গাভা মাধ্যমিক বিদ্যালয়ের বাবু দীনবন্ধু দাশের বিদায় সংবর্ধনা প্রদান।

জিয়াউর রহমান ঃ সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভা অক্ষয় কুমার মিস্ত্রী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বাবু দীনবন্ধু দাশের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রেমাংশু কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সৈয়দ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক জিয়াউর রহমান। জানা যায়- দীনবন্ধু দাশে ১৪/০৭/১৯৬৬ সালে গাভা গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ০৮/১০/১৯৮৮ সালে গাভা অক্ষয় কুমার মিস্ত্রী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে যোগদান করেন এবং সুনামের সহিত ২৩/০৭/২০২৬ খ্রীস্টাব্দ পর্যন্ত কর্মরত ছিলেন। তার কর্মজীবন ৩৭ বছর ৯ মাস ১৫ দিন। সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং ফুলের মালা পরিহিত পূর্বক অত্র বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়া গাড়ীযোগে সম্মানের সহিত প্রদক্ষিণ করানো হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক দীপংকর বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *