সাতক্ষীরা দেবহাটায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য,শিক্ষা ও খেলাধুলা সামগ্রী প্রদান


আমিরুল সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় এতিম শিশুর মাঝে ত্রৈমাসিক  খাদ্য, শিক্ষা ও খেলাধুলা সামগ্রী প্রদান করেছে জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা-ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ।
২৭ এপ্রিল ২০২৬ ইং, সোমবার পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে দিনব্যাপী সাতক্ষীরা, দেবহাটা ও কালিগজ্ঞ উপজেলার মোট ২৫ জন এতিম শিশুর মাঝে এসব খাদ্য, শিক্ষা ও খেলাধুলা সামগ্রী সহ পড়াশোনা /স্কুল ফি বাবদ প্রতিটা শিশুকে এককালিন ৩৫০০ টাকা প্রদান করা হয়। উক্ত বিতরণ কর্মসূচিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ -এর জুনিয়র প্রজেক্ট অফিসার সাজিদ আল আহাদ, জুনিয়র অফিসার শিবলী, সাতক্ষীরা প্রতিনিধি শফিকুল ইসলাম, ইউপি সচিব প্রবীর হাজারী, ইউপি সদস্য আব্দুল কাদের ও ইউপি সদস্য হীরা প্রমুখ।
উল্লেখ্য, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় এই শিশুরা বছরে চারবার খাদ্য সামগ্রী, সারা বছরের জন্য শিক্ষা উপকরণ ও টিউশন ফি, স্বাস্থ্যসেবা এবং দুইবার নতুন পোশাক পেয়ে থাকে। এই কার্যক্রমের আওতায় দাতা সংস্থা মা ইন্টারন্যাশনাল এর সহায়তায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ সারা দেশে প্রায় ৪০০ এতিম শিশুকে সহায়তা প্রদান করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *