দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আমিরুল সাতক্ষীরা :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেবহাটায় উপজেলা বিএনপির আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় পারুলিয়া বাসস্ট্যান্ড থেকে হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতে বিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পারুলিয়া বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এবং র‍্যালি শেষে সামাবেশে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান সরাফি ও সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আলহাজ্ব আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন বাবলু, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রেজাউল ইসলাম , দেবহাটা সদর উপজেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *