দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের আয়োজনে শিক্ষক দিবসের আলোচনা

আমিরুল কুলিয়া দেবহাটা প্রতিনিধি ঃ
দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ । মঙ্গলবার ৬ অক্টোবর দিবসটি উপলক্ষে আলোচনা সভা দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষা ও সমাজে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ, ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে প্রতিবছর ৫ ই অক্টোবর দিন টি পালন করা হয় । সাহিত্য পরিষদের অয়াস্হী কার্যালয় পারুলিয়াতে , দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি শেখ হাবিবুল বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এর সঙ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাহিত্য পরিষদের সহ-সভাপতি কবি ও সাহিত্যিক পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রধান আলোচক প্রভাষক মোঃ বাহাউদ্দীন বিশেষ অতিথি অদুদ মোল্লা, অতিথিরা বক্তব্যে বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষকরা পারেন পুরো জাতিকে পরিবর্তন করতে এজন্য শিক্ষদের মর্যাদা দিতে হবে, যারা শিক্ষা গুরুকে সম্মান করেনা তারা কখনো ভালো মানুষ হতে পারে না, এজন্য শিক্ষদের সর্বদায় সব সময় সব যায়গায় তাদের মর্যাদা অক্ষুন্ন রাখতে হবে।আলোচনা রাখেন কবি ডাঃ সালেক রেজা, ডাঃ বাসনা কুমার মন্ডল,কানাই লাল মৃধা, হাসিনা মেম্বার,আসমা খাতুন, সাদিয়া সুলতানা, আক্তার ঢালী, আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ আল মামুন, রিপন হোসেন, প্রমুখ।আলোচনা শেষে সকল শিক্ষকদের অসামান্য অবদানের জন্য দোয়া, অভিনন্দন ও মঙ্গল কামনা করে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *