দেবহাটা ফেয়ার মিশনের ঐতিহ্যবাহী মাদকবিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত
আমিরুল সাতক্ষীরা:
সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ফেয়ার মিশনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় ঐতিহ্যবাহী মাদকবিরোধী সাইকেল র্যালি জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৫৫০ জন সাইকেলিস্ট এই র্যালিতে অংশগ্রহণ করেছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৯ টায় পারুলিয়া ফুটবল মাঠে মাদকবিরোধী সাইকেল র্যালির উদ্বোধনী অনুষ্ঠান হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।
সাংবাদিক ও কবি সোহরাব সবুজের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন পুলিশের অতিরিক্ত আইজিপি (সাবেক) সরদার তমিজউদ্দিন আহমেদ। ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিনের স্বাগত বক্তব্যর পরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার অধ্যক্ষ এস এম সরোয়ার, এটিএন বাংলার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নাহিদুল ইসলাম অপু, বাংলা একাডেমির উপ-পরিচালক ডক্টর শাহেদ মন্তাজ, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জামাতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাহাবুবুল আলম, উপজেলা শাখার আমির মাওলানা অলিউল ইসলাম প্রমুখ।

