বড় পীর আবদুল কাদের জিলানী রহঃ ও আল্লামা নঈমউদ্দীন রহঃ এর ওফাত দিবস পালন।
আমিরুল সাতক্ষীরা:
যথাযোগ্য মর্যাদায় বড় পীর আবদুল কাদের জিলানী রহঃ এবং আল্লামা নঈমউদ্দীন রহঃ এর ওফাত মৃত্যু বার্ষিকী উপলক্ষে, ২ রা অক্টোবর ২৬ শুক্রবার বাদ এশা কুলিয়া পীরবাড়ী জামে মসজিদে, আলোচনা সভা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল্লামা নঈমউদ্দীন রহঃ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিরুল ইসলাম এর সঙ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ সাদিকুল ইসলাম , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে সভাপতি কুলিয়া পীরবাড়ী জামে মসজিদ আলহাজ্ব মোঃ সামসুদ্দোহা আনছারী, আল্লামা নঈমউদ্দীন রহঃ ফাউন্ডেশনের সহ সভাপতি, মাওলানা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, আল্লামা নঈমউদ্দীন রহঃ ফাউন্ডেশনের,সেলিমুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব মোঃ আসাদুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক আল্লামা নঈমউদ্দীন রহঃ ফাউন্ডেশন, সদস্য আলহাজ্ব আব্দুল গফফার, আলহাজ্ব আব্দুর সাত্তার, গাজী আব্দুর সবুর,আবু সাঈদ ইউ পি সদস্য প্রমুখ।
প্রধান আলোচক হাফেজ মাওলানা খালিদ বিন ওসমান,বড় পীর আবদুল কাদের জিলানী রহঃ ও আল্লামা নঈমউদ্দীন রহঃ এর জীবনী কোরআন ও হাদিসের আলোকে ওলি আওলিয়াদের কারামতি নিয়ে আলোচনা করেন,অলি আওলিয়াদের সাথে প্রেম মহব্বত ও সোহবাতে থাকার আহ্বান জানান। আলোচনা শেষে হালকায়ে জিকির, মিলাদ কিয়াম অন্তে আদি পিতা হযরত আদম আঃ থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান নরনারী ইন্তেকাল করিয়াছেন সকলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে তাদের রুহের শান্তি ও জান্নাতুল ফেরদাউস কামনায় আখেরি মোনাজাত শেষ হয়। এবং প্রতি মাসের শেষে শুক্রবার বাদ এশা কুলিয়া পীরবাড়ী জামে মসজিদে মাসিক ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হইবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

