নির্মাণাধীন রাস্তার মাঝে বৈদ্যুতিক খুটি,কেমনে হবে রাস্তা? অপসারণের দাবী।
জিয়াউর রহমান ঃ সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে নির্মাণাধীন রাস্তার মাঝ বরাবর বিদ্যুৎ এর খুটির অভিযোগ রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়- ফিংড়ী কাছারিবাড়ী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পশ্চিম পাশ থেকে গ্রীন পার্ক পর্যন্ত ইটের রাস্তাটি পিচের রাস্তায় রুপান্তর করার কাজ চলছে।কিন্তু দুঃখের বিষয় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে বিদ্যুৎ এর ২টি খুটি। খুটি ২টির জন্য নির্মাণ কাজ বিঘ্নিত হচ্ছে।এই রাস্তা দিয়ে প্রতিদিন ডারার খাল, নাটানা,বিদুখালী, চর ফিংড়ী বেশ কয়েকটি গ্রামের হাজারো মানুষ তাদের নিত্যপ্রয়োজনীয় কাজ মিটাতে ফিংড়ী বাজার তথা জেলা শহর সাতক্ষীরায় যাতয়াত করেন। স্কুল কলেজ ও মাদ্রাসাগামী কচিকাচা ছেলেমেয়েদের এই রাস্তা দিয়ে আসা যাওয়া করা কষ্টসাধ্য ব্যপার হয়ে দাঁড়িয়েছে। এ ব্যপারে ফিংড়ী ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহফুজ সরদার বলেন- জনদূর্ভোগ লাঘবে অতি দ্রুত রাস্তা থেকে বিদ্যুতের খুটি ২টি সরানো দরকার। প্রসঙ্গতঃ ব্রক্ষ্মরাজপুর পল্লি বিদ্যুৎ সমিতির অফিসার মশিউর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন – সাতক্ষীরা পল্লি বিদ্যুৎ সমিতির জি এম বরাবর আবেদন করলে ইন্জিনিয়ার পর্যবেক্ষণ শেষে বৈদ্যুতিক খুঁটি সরানো যেতে পারে।
এব্যপারে, অনতিবিলম্বে জেলা প্রশাসক ও পল্লি বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনগন তথা সচেতন ফিংড়ীবাসী।

