সাতক্ষীরা তেলে পাম্পে আবারও তেলের জন্য দীর্ঘ লাইন
অরুন কুমার পাল সাতক্ষীরা স্টাফ রিপোর্টারঃ তেল সংকট মোকাবেলা করে কিছুদিন যেতে না যেতেই আবার ও সাতক্ষীরা পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেল গ্রহীতাদের। সারাদেশের কোথাও তেল সংকট এর কোন খবর পাওয়া যায় নি তবে সাতক্ষীরায় তেল সংকট কথা শুনা যাচ্ছে যার জন্য সাতক্ষীরা প্রত্যেকটি তেল পাম্পে তেলের জন্য উপচে পড়া ভীড় দেখা যাচ্ছে। আজ সকালে সাতক্ষীরা প্রাণকেন্দ্র লাবনী মোড় সংলগ্ন এবি ফিলিং ষ্টেশনে বৃষ্টি মাঝে তেলের জন্য দীর্ঘ লাইনে সাধারন মানুষকে মটরসাইকেল তেল নিতে দেখা যায়। অনেকে মনে করছে আসলে তেল সংকট হয়েছে কিন্তু বিজ্ঞ ব্যক্তিদের ভাষ্যমতে তেল সংকট এটা নিশক একটা গুজব। সরজমিনে গিয়ে প্রত্যক্ষ করে দেখা যায় সকালে থেকে রাত পর্যন্ত তেল সংগ্রহ করছে ভোক্তরা এ সময় কয়েকজন বলে আসলে তেল সংকট বলে কিছু না তেলের দাম বাড়ানো পরিকল্পনা। সরকারি ভাবে বা সারাদেশে তেলের সংকট এর কোন খবর পাওয়া যায়নি । সাতক্ষীরা জেলা প্রশাসক বলেন তেলের কোন সংকট নাই অতি দ্রুত আমরা এর কারন বের করে তার সমাধান করবো ।

