জেলা সাহিত্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব পালন

আব্দুল্লাহ নিজস্ব প্রতিনিধি (সাতক্ষীরা): বাংলা সাহিত্যের দুই দিকপাল কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে জেলা সাহিত্য পরিষদের আয়োজনে গতকাল ২১ জুলাই মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সভাপতি মোঃ শহীদুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ম. জামানের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিতি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, যশোর ও বরিশাল কলেজ শিক্ষাবোর্ডের সাবেক পরিদর্শক ও জেলা সাহিত্য পরিষদ কলারোয়া শাখা কমিটির সভাপতি প্রফেসর আবু নসর, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা। আলোচক হিসাবে রবীন্দ্র- নজরুল জীবনীর উপর আলোকপাত করে বক্তব্য রাখেন প্রাবন্ধিক ও গবেষক প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, প্রফেসর বাসুদেব বাসু। এছাড়া বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের পল্টু বাসার, মোঃ মঞ্জুরুল হক, ডাঃ জি,এম হুমায়ন কবির, নূর মোহাম্মদ পাড়, আব্দুর রব ওয়ার্ছী, এস,এম নাজমুল হাসান, অধ্যক্ষ রেজাউল করিম, ড. মুফতি আক্তারুজ্জামান, মনিরুজ্জামান মুন্না, নাজমুল হাসান, সালেহা আক্তার, রফিকুল বারী, গাজী মনির, নুর জাহান, খাইরুল বাসার, ইকবাল হোসেন, আবু সিদ্দিক, সিদরাতুল মুনতাহা, রেবেকা সুলতানা, আসিফুল আলম, মোঃ ইউসুফ আলী, আবু কাওছার, আলী সোহরব, জি,এম মুজিবুর রহমান, কামরুন নাহার, আবু বকর, শিরিন সাদী, মোঃ জাহিদুল ইসলাম, গুলশান আরা, আব্দুল ওহাব আজাদ, মাওলা আঃ মজিদ, দিলরুবা, আবু আফফান রোজবাবু, সালাহ উদ্দীন, আবু তালেব আজাদ, জাহাঙ্গীর হোসেন, আলমগীর টিটু, ফারহান ফাহিম, তাসনীম রাইসা, উত্তম বাউল, হিরা, নাসরীন নাজরানা বেবী, আবু সাঈদ, আসাফুর রহমান, শাহাজান সাজু, ইসমাঈল হোসেন প্রমুখ। অনুষ্ঠান্তে লেখা পাঠ, আবৃত্তি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম. জামান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *