জ্বালানী তেলের দাম বৃদ্ধি তবুও ভোগান্তিতে জনগন

দৈনিক সত্যছা্য়া ডেক্সঃ গতকাল রাতে তেল ও জ্বালানী মন্ত্রী ও প্রতিমন্ত্রী আলোচনা সাপেক্ষে বিশ্ববাজারের সাথে সংযশ্য রেখে তেলের দাম জ্বালানী তেলের দাম বৃদ্ধি করা হয় । আরো বলা হয় তেলের দাম বৃদ্ধির সাথে সাথে জনগন পযাপ্ত তেল পাবে তেলের কোন সমস্যা থাকবে না । আগামী কাল ১৯ শে এপ্রিল ২০২৬ ইং তারিখ থেকে নতুন নিদ্ধারিত দামে তেল বিক্রয় হবে সারা বাংলাদেশে। অকটেনে দাম নিদ্ধারণ করা হয়েছে ১৪০ টাকা, পেট্রোলোর দাম হয়েছে ১৩৫ টাকা, ডিজেলের দাম নিদ্ধারণ করা হয়েছে ১১৫ টাকা করে লিটার। ১৯ শে এপ্রিল ২০২৬ ইং তারিখে সকাল থেকে দেখা যায় তেলের পাম্পে তেলের জন্য ক্রেতাদের ভীড় তবুও তেলের চাহিদা অনুযায়ী তেল নাই দীঘ লাইনে থেকে ও দীঘ সময় অতিবাহিত করার পরও তেল না পেয়ে আক্ষেপ নিয়ে ফিরে যেতে হয়েছে সাধারণ জনগণকে। সাধারণ জনগণের একটাই কথা তেলের দাম বাড়ছে সমস্যা নেই তেল কেন পারছি না এর উত্তর দেন। তেল ও জ্বালালী মন্ত্রী বলেছেন আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তেলের সমস্যার সমাধান হবে। সরজমীনে সাতক্ষীরা সদরে লাবনী মোড়ে অবস্থিত এবি পাম্প ও মোজাহার পাম্পে গিয়ে দেখা যায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে তেলের জন্য মটরসাইকেলে ও গাড়ি নিয়ে। কখন তেল পাবে তা তারা জানে না পাবে কিনা তাতেও সন্দেহ আছে বলে জানান ভুক্তভোগীরা। মেইন রাস্তার পাশে পা্ম্ব হওয়ায় এবং তেলের জন্য লাইনে থাকা গাড়ির জন্য রাস্তায় যানযটের সৃষ্টি হয় এতে ভোগান্তি পরে সাধারণ জনগন। এ্যাম্বুলেন্স এর গাড়ি পর্যন্ত রোগী নিয়ে জ্যামে থাকতে দেখা যায়। অতি দ্রুত এই সমস্যার সমাধানে জন্য সবাই অধিরে অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *