দেবহাটায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা 

আমিরুল সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা দেবহাটায় পহেলা বৈশাখ ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল বুধবার সকাল ১১ টায় দেবহাটা উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগতম বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, তিনি তার বক্তব্যে বলেন, ১৪ এপ্রিল মঙ্গলবার সকাল ৮.৩০ টায় পহেলা বৈশাখ শুভ নববর্ষের শোভা যাত্রার বর্ন্যঢ্য র‍্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বনবিবির বট তলায় যেয়ে শেষ হবে। সকাল ৯.০০টায় পান্তা ভাত খাওয়ার পরে বিভিন্ন প্রকার খেলাধুলা ও বিভিন্ন প্রকার সগীত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্যে রাখেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, খুলনা বিভাগীয় সংগঠন রাষ্ট্র সংলাপ ফ্রম মুজাহিদ বিন ফিরোজ, উপজেলা শিল্প কলা একাডেমির প্রশিক্ষক আঃ আজিজ, সরকারি বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান।  এসময় দেবহাটা উপজেলা বিএনপির যুগ্নআহবায়ক শহিদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি ইমরান বাশার, জুলাই যোদ্ধা রত্না পারভীন, উপজেলা সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *