তেল সংকটে ভয়াভয় পরিস্থিতিতে বাংলাদেশ, ভোগান্তিতে জনগন

দৈনিক সত্যছায়া ডেক্সঃ সারা বাংলাদেশে তেল নিয়ে বিপাকে সাধারণ জনগণ। যতদিন অতিবাহিত হচ্ছে ততেই যেন তার ভয়াভয় রুপ বেড়েই চলেছে। সাতক্ষীরা সহ সারা বাংলাদেশের জ্বালানী তেল অকটেন, পেট্রোল, ডিজেল তেল বাহিত গাড়িগুলো আজ অকেজো হয়ে পড়ে আছে অধিকাংশ। এরই মধ্যে অসাধু ব্যবসায়ী প্রতিনিয়ত তেল মজুদ করে সংকট আরো বৃদ্ধি করছে। সরজমীনে তদন্ত করে জানা যায় মাইক্রোবাস ও প্রাইভেট কারগুলো ট্যাংকি ফুল করে তেল নিয়ে গ্রাম অঞ্চলে বেশি দামে বিক্রয় করছে এর সাথে মটরসাইকেল ভাড়ার গাড়িগুলো একই কাজ করছে এর জন্য তেল সংকট কোন ভাবে নিয়ন্ত্রন করা যাচ্ছে না। সাধারণ জনগন তেল পাওয়া যাবে না এমন কথা বিশ্বাস করে তারাও তাদের নিজেদের গাড়ি ভবিৎষতে চালানোর জন্য বাড়িতে তেল মজুদ করছে যার কারনে তেলের জন্য হাহাকার অবস্থা বিরাজ করছে। প্রতিটি চা এর দোকান থেকে শুরু করে মানুষের মুখে মুখে বর্তমানে এই তেল নিয়ে আলোচনা সমালোচনা করতে দেখা যায় কেউ কেউ সরাসরি সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে। ইরান আমেরিকার ও ইসর‌াইলের যুদ্ধের জন্য তেল সংকট বলে মনে করছেন অনেকে। প্রকৃত পক্ষে পেট্রোল ও অকটেন আমাদের বাংলাদেশে উৎপাদন হয় যা আমাদের সম্পুন্য চাহিদা মেটাতে পারে তবে কেন তেল সংকট প্রশ্ন করা হলে বর্তমান সরকারের কাছে তার কোন বাস্তব উত্তর মিলছে না। প্রতিদিনই তেলের পাম্পে ছোট বড় গোলযোগ হাতাহাতির ঘটনা ঘটেই চলেছে এমই ভাবে চলতে থাকলে সামনে আরো ভয়াভয় কিছু অপেক্ষা করছে বলে মনে করছেন বিবেকবাগ জনগণ। তেল ইস্যুকে কেন্দ্র করে ইতি মধ্যে বেশ কিছু দ্রবের মূল্য বেড়ে গেছে । প্রশাসন এই বিষয়ে জানতে চাইলে উদ্ধত্বর এক কর্মকর্তা বলেন আপনারা অবৈধ্য ভাবে বেশি দামে তেল বিক্রয় করলেই তাকে ধরিয়ে দিন তাহলে পাম্প বা অন্য কোন জায়গা থেকে কেউ তেল মজুদ করবে না জনগনের সচেতনতাই এখনে এই সংকট মোকাবেলার প্রধান অস্ত্র। প্রতিটি পাম্পে রাত দিন ২৮ ঘন্টাই তেলের জন্যই গাড়ির  ভীড় দেখা যাচ্ছে। যার কারনে যানজট বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *