জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও প্রকাশনা ‍উৎসবের মূল্যায়ন সভা অনুষ্ঠিত

দৈনিক সত্যছায়া ডেক্সঃ সারথি বিহীন বৈষম্য রথ, সাহিত্য দেখাবে শান্তির পথ । স্লোগানে ১৭ জানুয়ারি ২৬ জেলা সাহিত্য পরিষদের আয়োজনে শহরের তুফান কনভেনশন সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠেয় সাহিত্য সম্মেলন ,কর্মশালা ,গুণীজন সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব ২০২৬ এর মূল্যায়ন ও কার্যনির্বাহী কমিটির সভা গতকাল শনিবার বিকাল ৪:০০ টায় লেক ভিউ এর জাহাজে অনুষ্ঠিত হয়েছে । সংগঠনের সভাপতি মোঃ শহিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা ,সংগঠনের সমন্বয়ক কবি পল্টু বাশার, সহ-সভাপতি আব্দুর রব ওয়াসি, মুশফিকুর রহমান মিলটন, সাধারণ সম্পাদক ম, জামান ,ডক্টর মুফতি আখতারুজ্জামান ,এস এম নাজমুল হাসান ,জিএম হুমায়ুন কবির ,মনিরুজ্জামান মুন্না, আবু আফফান রোজবাবু , মঞ্জুরুল হক, রফিকুল বারী, গাজী মনিরুজ্জামান, সালাউদ্দিন রানা, আব্দুল হামিদ, ইকবাল হোসেন, খাইরুল বাশার ,মোহাম্মদ আশিফুল আলম, আবু তালেব আজাদ ,রেবেকা সুলতানা, শিরিন সাদী, দিলরুবা রুবি ,মোহাম্মাদ ইউসুফ আলী প্রমুখ । সভায় সংগঠনের অর্থ সম্পাদক সম্মেলনের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন । সবাই উপস্থিত সকলেই গত অনুষ্ঠানের যৎসামান্য ভুল ত্রুটির কথা তুলে ধরে বলেন, সাতক্ষীরার ইতিহাসে এমন বৃহৎ পরিসরে সাহিত্য সম্মেলন ও কর্মশালা আগে কখনো হয়নি । এমন সময়োপযোগী অনুষ্ঠান অব্যাহত রেখে সাতক্ষীরা তথা দেশের সাহিত্যাঙ্গনকে উত্তরোত্তর আরো বেগবান ও সমৃদ্ধশালী করতে হবে । সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ম, জামান বলেন সফল অনুষ্ঠানটি বাস্তবায়ন করার জন্য যারা সহযোগিতার হাত সম্পুরসারিত রেখে নিরলস কাজ করেছেন তাদের প্রতি জেলা সাহিত্য পরিষদ চির কৃতজ্ঞ । দেশের সাহিত্য ভূমি আরো উর্বর করার জন্য এমন কাজ অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন । সমগ্র সভা পরিচালনা করেন সংগঠনের এস এম নাজমুল হাসান ও ইকবাল হোসেন । প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *