সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করবো পারুলিয়ায় আব্দুর রউফ
আমিরুল সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের স্মরণকালের সর্ববৃহৎ বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৪ঠা ফেব্রুয়ারী) বিকালে পারুলিয়া ইউনিয়ন বাসীর আয়োজনে পারুলিয়া বাসস্ট্যান্ডে শহীদ আসিফ চত্বরে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি,সাতক্ষীরা জেলা তাঁতি দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাবু,জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ- সভাপতি ইব্রাহিম কবির মিঠু,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা নির্বাচনী টিম লিডার ও আলিপুর ইউনিয়ন বিএনপির সধারণ সম্পাদক হাদিউর জামান বাদশা, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মোখলেছুর রহমান,সাতক্ষীরা জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মঞ্জুর মোর্দেশ মিলন, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, দেবহাটা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, সুমন বাবু,বিএনপি নেতা আবু তালেব মোল্লা প্রমুখ।

