দৈনিক সত্যছায়া প্রতিনিধিদের মাঝে প্রতিনিধি কার্ড বিতরন

দৈনিক সত্যছায়া ডেক্সঃ দৈনিক সত্যছায়া পত্রিকার পুরাতন ও নতুন প্রতিনিধিদের বাছায় করে নির্বাচিত সত্য ও নিষ্ঠাবান পুরাতন সাংবাদিক ও নতুন কিছু বাছায়কৃত সাংবাদিকদের মাঝে আজ ১৯শে জানুয়ারী বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা অফিস জজকোট মোড় থেকে পত্রিকার সম্পাদকের হাত থেকে কার্ড বিতরন করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা  সাংবাদিক পরিষদ,সাতক্ষীরা এর সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির আরো উপস্থিত ছিলেন দৈনিক সত্যছায়ার সহ সম্পাদক ও প্রকাশক শিরিনা খাতুন, ব্যবস্থাপনা পরিচালক হাসান রেজা, মুস্তফা আরিফুল হক সিনিয়র সহ সম্পাদক, প্রশান্ত কুমার পাল সহকারি সম্পাদক, মোঃ আব্দুল হামিদ বার্তা সম্পাদক, মোঃ শিমুল হোসেন, মোছাঃ সুরমা খাতুন, মোঃ হোসেন আলী, এসএম হালিমুল আলম, মোঃ আমিরুল ইসলাম, শহিদুল ইসলাম । নতুন করে যারা কার্ড পেলেন তাদের মধ্যে মোঃ রেজাউল করিম সহ নির্বাহী সম্পাদক হিসাবে এছাড়া  নিজস্ব প্রতিনিধি ও ষ্টাফ রিপোর্টার হিসাবে কার্ড পেলেন অরুন কুমার দাশ, মোঃ রাকিবুল ইসলাম, সবুজ ইসলাম, মিলন বিশ্বাস, মোঃ আজগার আলী, মোঃ আবু সাঈদ, মোঃ আতাউর রহমান,শুভংকর বৈদ্য প্রমুখ। দৈনিক সত্যছায়ার সম্পাদক ও প্রকাশক মোঃ খাইরুল বাসার সবাইকে তার পত্রিকার পরিবারে স্বাদরে গ্রহন করে নেন নিজ হাতে তাদের কার্ড তুলে দেন এবং সবাইকে সত্য ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান করেন তিনি আরো বলেন সাংবাদিকতা একটা মহান পেশা আপনারা যেখানে সত্য সংবাদ পাবেন সেই সত্য সংবাদটিই লিখবেন কারো কাছে বিক্রয় হবেন না। সাংবাদিকের কার্ড নিয়ে অবৈধ্য বা হলুদ সাংবাদিকতা করবেন না যদি করেন তবে পত্রিকা অফিস তার দ্বায়ভার নেবে না এবং বিনা নোটিশে তাকে নিউজ সহ তার কার্ড বাতিল করা হইবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *