সাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল

শিরিনা খাতুন ঃ সাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকাল ৫ টায় শহরের লেকভিউ কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের আহবায়ক মো. আব্দুর রহমান এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মীর সৈকত হোসেন ও মিলন হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ কাজী আরিফ আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ শেখ নাজমুস সাকিব, জেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সেক্রেটারী মো. কামরুজ্জামান রাসেল, ডাঃ মুহাম্মদ দেলোয়ার হোসেন, ডাঃ মো. শাহারিয়ার মামুন, ডাঃ মো. আব্দুস সোবহান, ডাঃ গাজী আব্দুস সাদিক অপু, ডাঃ জয়ন্ত সরকার। এসময় জেলায় কর্মরত সকল সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের মেডিকেল টেকনোলজিস্টসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক তত্তাবধানে ছিলেন, সংগঠনের যুগ্ম আহবায়ক মো. লুৎফর রহমান, সদস্য সচিব অংকুর বড়ুয়া, যুগ্ম আহবায়ক পবিত্র মন্ডলসহ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় সাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ইফতার মাহফিলে মিলন মেলায় পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *