সাতক্ষীরা চার শ্যামনগর সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী ডক্টর মনিরুজ্জামান এর নির্বাচনী জনসভা।
আবু সাঈদ/ মনিরুজ্জামান সাতক্ষীরা প্রতিনিধিঃ শ্যামনগর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা ৪ শ্যামনগর সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মো: মনিরুজ্জামানের সমর্থনে ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে আজ সোমবার বিকাল ৩টায় নকিপুর হরিচরণ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। সভায় ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব ড. মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ন মহাসচিব ও চেয়ারম্যান জনাব তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব এইচ এম সাইফ আলী খাঁন, জেলা বিএনপির আহবায়ক জনাব রহমাতুল্লা পলাশ, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামী ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী ডক্টর মনিরুজ্জামান কে নির্বাচিত করলে শ্যামনগরের হাসপাতালকে ২৫০ সজ্জা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা, শ্যামনগর মহাসিন ডিগ্রি কলেজ বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর করা, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করা, ঢাকার সাথে শ্যামনগরের রেললাইন স্থাপন করা, সুন্দরবনের কল ঘেঁষে বিমানবন্দর স্থাপন করা হবে। এছাড়া শ্যামনগরের পদ্মপুকুর এবং নবেকী নদীর উপরে ব্রিজ নির্মাণ সহ রাস্তাঘাট স্কুল কলেজ সহ সকল প্রকার উন্নয়ন করা হবে। সেজন্য শ্যামনগরের মানুষের কাছে আগামী ১২ তারিখ ড. মনিরুজ্জামানকে ধানের শিষ প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান। উক্ত অতিথিগণ ছাড়াও বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, অধ্যাপক আবু সাঈদ, জহুরুল হক আপ্পু, আমজাদুল ইসলাম আমজাদ, মাসুদুল আলম দোহা, শফিকুল আলম দুলু, হাফিজ আল আসাদ কল্লোল ও অন্যান্য নেতৃবৃন্দ। জনসভাটি পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক জিএম সুলাইমান কোবির ও জেলা বিএনপির সদস্য আশেক এলাহি মুন্না।

