দেবহাটায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৪৭তম মেলার শুভ উদ্বোধন 

মহিউদ্দিন আহমেদ লালটু দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৪৭তম মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। ৮ এপ্রিল বুধবার ২০২৬ দেবহাটা মুক্তমঞ্চে দুপুর ১২ টায় উক্ত মেলার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, খুলনা বিভাগীয় সংগঠন রাষ্ট্র সংলাপ ফ্রম মুজাহিদ বিন ফিরোজ, উপজেলা শিল্প কলা একাডেমির প্রশিক্ষক আঃ আজিজ, সরকারি বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান।  এসময় দেবহাটা উপজেলা বিএনপির যুগ্নআহবায়ক শহিদুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্র প্রতিনিধি ইমরান বাশার,, উপজেলা সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান ও ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *