সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে টিফিন বিনিময় অনুষ্ঠান উদযাপন
মোঃ হালিমুল আলম জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা: বন্ধুত্ব, সৌহার্দ্য ও আনন্দঘন পরিবেশে সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী “টিফিন বিনিময়” অনুষ্ঠান। অদ্য ১৩ই এপ্রিল ২০২৬, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কুল প্রাঙ্গণে সকল শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজ নিজ ঘর থেকে আনা বিভিন্ন রকম খাবার একে অপরের সঙ্গে বিনিময় করে। এতে একদিকে যেমন পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার হয়েছে, অন্যদিকে শিক্ষার্থীদের মাঝে ভাগাভাগি ও সহযোগিতার মনোভাব গড়ে উঠেছে। ছোট-বড় সকল শিক্ষার্থী আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উপভোগ করে।
বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালনা করেন। তারা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সামাজিক মূল্যবোধ এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পুরো স্কুল আঙ্গিনা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের হাসি-আনন্দ আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চারপাশ। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় ও আনন্দঘন অভিজ্ঞতা।

