সাতক্ষীরায় র‍্যাব-৬ এর অভিযানে দেবহাটা থেকে তালিকাভুক্ত শীর্ষ ডাকাত রেজাউল গ্রেফতার 

আমিরুল সাতক্ষীরা প্রতিনিধি ঃ  সাতক্ষীরার দেবহাটা থানার সখীপুর এলাকা থেকে ডাকাতি মামলাসহ মোট ১৯ মামলার আসামি ও জেলার তালিকাভুক্ত শীর্ষ ডাকাত রেজাউল গাজী (৪৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-৬। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, নগদ টাকা, মোবাইল ফোন সহ বিভিন্ন স্বর্ণালংকার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রেজাউল গাজী কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত বরকত উল্লাহ গাজীর ছেলে।শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে সাতক্ষীরা র‍্যাব-০৬ এর কোম্পানি কমান্ডার এএসপি জয়েনউদ্দিন জিয়াদ এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।র‍্যাবের প্রাথমিক তথ্য বিশ্লেষণে জানা যায়, রেজাউলের বিরুদ্ধে সাতক্ষীরা জেলার বিভিন্ন থানাসহ খুলনা ও যশোর জেলায় চুরি, ডাকাতি, মাদক ও হত্যা চেষ্টা মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে। গ্রেফতারকালে তার কাছ থেকে একটি মোটরসাইকেল, স্বর্ণের চুড়ি, কানের দুল ও ব্রেসলেট, সিলভারের চুড়ি ও ব্রেসলেট, পাঁচটি মোবাইল ফোন, নগদ ২ লাখ ৫ হাজার টাকা, ১১০ গ্রাম মালদ্বীপের রুপি এবং ২৫০ গ্রাম ভারতীয় রুপি উদ্ধার করা হয়।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এসব আলামত সহ গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *