সাংবাদিক ও ডিপ্লোমা চিকিৎসা আমিরুল এর নামে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে  বাংলাদেশ গ্রাম ডাক্তার সমিতির নিন্দা জ্ঞাপন 

 মহিউদ্দিন আহমেদ দেবহাটা প্রতিনিধি ঃ গত ১৫ থেকে ২০শে ফেব্রুয়ারী ২০২৬, সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা, দৈনিক যশোর বার্তা, দৈনিক অভয় নগর ও সাতক্ষীরার তথ্য অনলাইন ও দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকায় সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আর এম ও  ডা: সাইৃফুল এর ছত্রছায়ায় ভূয়া চিকিৎসা বানিজ্য,  সাতক্ষীরার ‘পাইলস ডক্টর ‘ বিতর্ক: বৈধতা ও নজরদারির প্রশ্ন সামনে ও সাংবাদিকতার আড়ালে চিকিৎসা কার্যক্রম, ভূয়া সাংবাদিক ও ভূয়া চিকিৎসক শিরোনামে সাংবাদিক গ্রাম ডাক্তার  আমিরুল ইসলামকে ঘিরে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সঠিক নয়, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য ও ষড়যন্ত্র মূলক।  গ্রাম ডাঃ (সাংবাদিক)  আমিরুল ইসলাম বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি কুলিয়া ইউনিয়ন শাখার সদস্য। তার সাংবাদিকতা ও চিকিৎসার সুনাম নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল তাকে হয়রানি করার জন্য সাংবাদিকদেরকে ভুল তথ্য দিয়ে এ সংবাদ প্রকাশ করা হয়েছে। তাছাড়া কিছু হলুদ সাংবাদিক তার কাছে চাঁদা দাবী করে আসছে ও তাকে দেখা করতে বলে।  গ্রাম ডাঃ আমিরুল তাদের সাথে দেখা না করার ও চাঁদা না দেওয়ার জন্য তার বিরুদ্ধে উক্ত মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করার বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির ১নং কুলিয়া ইউনিয়ন শাখার গ্রাম ডাক্তাররা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাইয়াছেন।  গ্রাম ডাঃ  আমিরুল ইসলাম বাংলাদেশ বোর্ড অব ইউনানী এন্ড  আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন ঢাকা’র অধীনে খুলনা ইউনানী মেডিকেল কলেজ থেকে ডিপ্লোমা ইন ইউনানী মেডিসিন এন্ড সাজারীর উপর ডিগ্রি লাভ করেন। তার চিকিৎসক নিবন্ধন সনদপত্র ক্যাটাগরী- এ ক্রমিক নম্বর -১৫৮২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *