সাংবাদিক ও ডিপ্লোমা চিকিৎসক আমিরুল ইসলাম এর নামে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের তীব্র নিন্দা জ্ঞাপন
মহিউদ্দিন আহমেদ দেবহাটা প্রতিনিধি ঃ গত ১৫ ফেব্রুয়ারী ২০২৬,রবিবার সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা ও দৈনিক যশোর বার্তার অনলাইনে, সাতক্ষীরার ‘পাইলস ডক্টর ‘ বিতর্ক: বৈধতা ও নজরদারির প্রশ্ন সামনে ও সাংবাদিকতার আড়ালে চিকিৎসা কার্যক্রম সাতক্ষীরার ডা.এম আমিরুল ইসলামকে ঘিরে নানা প্রশ্ন: শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে, প্রকাশিত সংবাদটি সঠিক নয়, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য ও ষড়যন্ত্র মূলক। তিনি সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সদর উপজেলা কমিটির সহ সভাপতি, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক , দেবহাটা উপজেলা দুর্নীতি দমন কমিটির সদস্য ও দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ডিপ্লোমা চিকিৎসক আমিরুল ইসলাম এর সাংবাদিকতা ও চিকিৎসার সুনাম নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল তাকে হয়রানি করার জন্য সাংবাদিকদেরকে ভুল তথ্য দিয়ে এ সংবাদ প্রকাশ করা হয়েছে। তাহার বিরুদ্ধে উক্ত মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারীরা হলেন – দেবহাটা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টারা প্রভাষক আবু তালেব মোল্ল্যা ও হাফেজ জি এম আব্বাসউদ্দীন। দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সহ-সভাপতি বীর মুক্তি্যোদ্ধা জামসেদ আলম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন-সাধারন সম্পাদক মুজাহিদ বিন ফিরোজ, কোষাধ্যক্ষ আবীর হোসেন লিয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক হিরণ কুমার মন্ডল, প্রচার সম্পাদক রিয়াজ কামাল মামুন, কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন আহমেদ লাল্টু, রফিকুল ইসলাম মন্টু, কবিরু

