শ্যামনগর পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির ড. মনিরুজ্জামান এর এক নির্বাচনি উঠান বৈঠক
স্টাফ রিপোর্টার মোঃ আবু সাঈদ: আজ ৪/২/২৬ ইং তারিখ রোজ বুধবার বিকাল ৪ ঘটিকায় শ্যামনগর পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির আয়জনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থি ড. মনিরুজ্জামান এর এক নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও সাবেক থানা বিএনপির সহঃ সাধারন সম্পাদক মোঃ আবু সাঈদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভিন ঝর্ণা, মহিলা নেত্রী শাহিনা পারভিন, স ম আবু তালেব, রাসেল প্রমুখ। বক্তারা মহিলা ভোটারদের উদ্দ্যেশে বলেন আগামী ১২ই ফেব্রুয়ারী ২৬ তারিখে ধানের শীষের প্রার্থিকে ভোট দিয়ে বিজয়ী করলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, সাস্থ কার্ড প্রদান করা হবে। তাই সকলকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহবান জানান।

